২৯২ ইঞ্চি পর্দার টিভি আনলো স্যামসাং
দিন দিন বাড়ছে টিভির পর্দার আকার। তবে এবার সব কিছুকে ছাড়িয়ে ২৯২ ইঞ্চি ডিসপ্লের বিশাল আকারের নতুন টিভি উন্মোচন করলো স্যামসাং।
মডিউলার টিভি হওয়ার কারণে এই টিভির কনফিগারেশন ২কে রেজোলিউশনে ৭৩-ইঞ্চি থেকে ৮কে রেজোলিউশনে ২৯২ ইঞ্চি পর্যন্ত কনফিগার করা যায় যা একটি বিশাল লিভিংরুমের পুরো অংশটি কাবার করতে পারবে।
স্যামসাংয়ের আগের মাইক্রোএলইডি প্রোটোটাইপের তুলনায় এবারের ওয়াল লাক্সারিটির মধ্যে সর্বোচ্চ রেজোলিউশন রয়েছে। মাইক্রোওএলইডি হচ্ছে নতুন ধরণের চিত্তাকর্ষক প্রদর্শন প্রযুক্তি যা একটি চিত্র তৈরি করতে পৃথক এলইডিএস ব্যবহার করে অন্যদিকে অবশিষ্ট এলইডি টিভি কেবল একটি এলসিডি স্তরের পিছন থেকে আলো তৈরি করে তাদের ব্যবহার করে। এর মানে ছবির কালো অংশ সম্পূর্ণ কালো থাকে, কারণ তাদের পিক্সেলগুলি কোনও আলো ছাড়ায় না।
স্যামসাং জানিয়েছে যে ওয়াল লাক্সারিতে থাকবে এআই আপস্কেলিং, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং এটি দুই হাজার নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা অর্জন করতে সক্ষম। বিশাল ডিসপ্লে ছাড়াও দুররান্ত সাউন্ডের জন্য এই টিভিতে থাকছে হার্মান সাউন্ড সিস্টেম।
ওয়াল লাক্সারি জুলাইয়ে বিশ্বব্যাপী পাওয়া যাবে। কিন্তু এর দাম নিয়ে কিছু জানায় নি স্যামসাং। তবে কোম্পানির ৯৮-ইঞ্চি, ৮কে-সক্ষম কিউ৯০০ যার মূল্য এক লাখ ডলার, আর আশা করা যায় ২৯২ ইঞ্চি ডিসপ্লের বিশাল আকারের টিভির দাম হবে আকাশছোঁয়া।